• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

লতিফ সিদ্দিকীর ভিডিও’র পেছনের খবর

92956_1ইমরান আনসারী : নিউ ইয়র্কে আব্দুল লতিফ সিদ্দিকীর উপর করা প্রতিবেদনের পেছনে যখন ছুটছিলাম তখন বিশ্বাসই হয়নি এটি বাংলাদেশে কোনো মিডিয়ায় প্রচারিত হবে। তারপরও পেশাদার সাংবাদিক হিসেবে সর্বোপুরি আল্লাহ ও তাঁর রাসুলে বিশ্বাসী একজন মানুষ হিসেবে এই প্রতিবেদনটির পেছনে কাজ করার অদম্য প্রচেষ্টা চালাই।

সে ঘটনা বলার সুযোগ হয়তো পরে আসবে। আমি স্যালুট জানাই ইটিভির চেয়ারম্যানকে যিনি প্রথমবারের মতো প্রতিবেদনটি প্রকাশ করে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। তখনো আমি গভীর ঘুমে । প্রবাসী এক সাংবাদিক জানালেন তোমার সংবাদটিতে ফেইসবুকে ২০ লক্ষ লাইক পড়েছে। আমি হতবাক ও বিস্মিত সোস্যাল মিডিয়ার এই বিকাশ দেখে। প্রতিবেদনটি প্রচার উপযোগী করতে সহকর্মী হাসানুজ্জামান সাকী ভাই আমার সহযোদ্ধা ছিলেন। প্রতিবেদনটি করতে সাহস যুগিয়েছেন ভয়েস অব আমেরিকার সাংবাদিক সরকার কবির উদ্দিন ভাই ও ফকির সেলিম, সাংবাদিক কাজী সামসুল হকসহ আরো অনেকে। সকলের বক্তব্য ছিল রিপোর্টে যাতে কোনো ফেব্রিকেশন না থাকে। চেস্টা করেছি ।

এই প্র্রথম সব দলের লোকদের ধন্যবাদ পেলাম। বিশেষ করে আওয়ামী লীগের অনেক নেতা ধন্যবাদ জানিয়েছেন। আমি বাংলাদেশের মানুষের ভালভাষা নিয়ে গণমাধ্যম নিয়ে বেঁচে থাকতে চাই, সামাজিক সুবিচার, মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে কথা বলতে চাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আপনার উদ্যোগ আপনাকে দুনিয়াতে কিছু না দিক । আখেরাতে কিছু পাবেন এটা আমার ব্যাক্তিগত বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ