• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

হিলিতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

dakat hili_53544হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদের সীমান্তবর্তী একটি চাতাল থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মণ্ডলপাড়ার সৈয়দুল গাছুয়ার ছেলে মমিনুল ইসলাম মমিন (৪০) ও চিরিরবন্দর উপজেলার গলাহার কবিরাজপাড়ার নুর ইসলামের ছেলে রবিউল ইসলাম ওরফে বাদল (৩৬)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, হিলি সীমান্তের মধ্য বাসুদেবপুর মতিনের চাতালে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল এলাকায় ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে থানার এসআই আবু সায়েম ও এসআই জহুরুল ইসলাম সেখানে যায়। ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও এ সময় মমিন ও বাদলকে আটক করা হয়।

ওসি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পার্বতীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসআই আবু সায়েম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ