• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝালকাঠি পৌর মেয়র বরখাস্ত

image_100717_0ঝালকাঠি: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝালকাঠি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এ নির্দেশের কপি ফ্যাক্সযোগে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছানো হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, ওই বরখাস্তের আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে গাছ কেটে বিক্রি, সরকারি আদেশ অমান্য করে ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স প্রদানসহ পৌরসভার দশ কাউন্সিলরদের দেয়া বিভিন্ন অভিযোগ উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রনালয়ের ডেপুটি সেক্রেটারি মো. খলিলুর রহমান স্বাক্ষতির এ আদেশে আগামী তিন দিনের মধ্যে পৌরসভার দায়িত্বভার প্যানেল মেয়র-১ কে বুঝিয়ে দেয়ার জন্যও বরখাস্থ হওয়া মেয়রকে নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ