সিসি নিউজ : নীলফামারী জেলা জাতীয় পার্টির সাবেক এমপি কাজী ফারুকের ছেলে কাজী সারেক কাদের বিএনপিতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমান প্রমুখ উপস্থিত ছিলেন।