• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |

আড়ংয়ের বিতর্কিত ছবিতে তোলপাড়

image_100369_0সিসি ডেস্ক : ব্যাপক সমালোচনার মুখে ঈদ-পূজাকে সামনে রেখে প্রচারণায় বিতর্কিত দুটি ছবি অবশেষে সরিয়ে নিয়েছে শীর্ষ স্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্রান্ড আড়ং। গত পাঁচদিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সমালোচনা, বিভিন্ন ফ্যাশন সচেতন মানুষের চায়ের টেবিলেও স্থান পায়।  অবশেষে রোববার ফেসবুক পেজ থেকে মাত্র দুটি ছবি আড়ং সরিয়ে নেয়। যদিও এখনো আরো একটি ছবি সেখানে রয়েছে।

দেশের উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে বন্যার কারণে মানুষ সহায়-সম্বল হারালেও এই বন্যাকে এবার ঈদের ফ্যাশনে পুঁজি করে আড়ং। ঘরের মধ্যে হাঁটুসমান কৃত্রিম পানি জমিয়ে সেখানে মডেলদের অশালীনভাবে দাঁড়িয়ে ও বসে রেখে ছবি তোলে আড়ং। এ নিয়েই শুরু হয় সমালোচনা।

ছবি সরিয়ে রোববার দুঃখপ্রকাশ করে আড়ং বলেছে, বন্যা ও দুর্গাপূজার বিসর্জন থিমকে সামনে রেখেই ছিল আমাদের প্রচারণা। এটা আমাদের ইচ্ছাকৃত নয়, আমরা এজন্য দুঃখপ্রকাশ করছি।  ক্যাম্পেইনের বেশ কয়েকটি ছবিও আমরা প্রত্যাহার করব।’ সবচেয়ে বেশি বিতর্কিত পানিভর্তি ঘরের মধ্যে জমকালো সাজে চেয়ারে বসা এক নারী মডেলসহ চারজনের ছবিসহ বেঞ্চে শাড়ি পরিহিতা নারীর ছবিটি সরিয়ে ফেলা হয়েছে।

আড়ং কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে এই দুঃখপ্রকাশ করলেও রোববার আড়ং পেজে গিয়ে দেখা যায়, এখনো রয়ে গেছে ঘরের মধ্যে নৌকার ওপরে অনেকটা আপত্তিকর চাহনিতে নারীর বিশেষ পোজের ছবিটি।

তবে দুঃখপ্রকাশ করার এ পোস্ট নিয়েও সমালোচনা করেছেন আড়ং ফ্যানরা। আড়ং ভক্তরাও এ ধরনের দুঃখপ্রকাশ সহজভাবে নেননি। যা তাদের মন্তব্যে ফুটে উঠেছে। অনেকে ভবিষ্যতের জন্য তার নিজ ব্রান্ড ইমেজের কারণেই সতর্ক থাকতে বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ