ঢাকা: ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি নারায়না হেল্থ হাসপাতালের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর ফলে ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন ড. দেবী শেঠির নারায়ানা হাসপাতালে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা বিশেষ স্বাস্থ্য সেবা সুবিধা পাবেন।
চুক্তি অনুযায়ী ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা নারায়ানা হাসপাতালে বাৎসরিক একটি ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ পাবেন ।
এছাড়াও ব্র্যাক ব্যাংকের যেকোনো কার্ডের গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তারা এ হাসপাতালে ভর্তি হলে বিশেষ ছাড় পাবেন।
ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার একথা বলা হয়।
ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান এবং নারায়ানা হেলথ সিটি – ব্যাঙ্গালরের (ভারত) ইন্টারন্যাশনাল মার্কেটিং গ্রুপ হেড গুরু প্রসাদ সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
ওই সুবিধাদি ছাড়াও ব্র্যাক ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা আইপিডি বা ইনপেশেন্ট বিল এবং ইমার্জেন্সিতে ভর্তি, ওপিডি/ডায়াগনস্টিকে অগ্রাধিকার এবং এয়ারপোর্ট থেকে রোগী আনা নেয়া সেবা পাবেন।