সিসি ডেস্ক: ইসলামের অন্যতম স্তম্ভ হজ ও তাবলিগ জামাত নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করায় বিতর্কিত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর ওপর ক্ষেপেছেন জনপ্রিয় সংগীত শিল্পী ও জাসাস নেত্রী ন্যান্সি।
তিনি ১ অক্টোবর তার ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসে তিনি লতিফ সিদ্দিকীর শিরশ্ছেদের দাবি করলেন।
ন্যান্সি স্ট্যাটাসে লিখেছেন-
ভালোই তো…!! ডিজিটাল দেশের ডিজিটাল নাস্তিক মন্ত্রীরা একের পর এক উন্মাদের মত বক্তব্য দিয়েই প্রমাণ করে দিচ্ছে তারা আসলেই বিকৃত মস্তিষ্ক সম্পন্ন মানুষ।
তা না হলে ৯০ ভাগ মুসলমানের দেশে মহান আল্লাহ ও তার নবী এবং পবিত্র হজকে নিয়ে কটাক্ষ করা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়।
হয় লতিফ সিদ্দিকী জন্ম থেকেই উন্মাদ। আর না হয় সেদিনের বক্তব্য দেয়ার সময় আল্লাহই তার বিবেক বুদ্ধিকে ভোঁতা করে দিয়েছিল। শুধু আমাদের বোঝানোর জন্য যে, এরা আসলে কোনো দিক থেকেই সুস্থ নয়।
আমি মনে করি, ধর্ম নিয়ে এমন ধরনের মন্তব্য করার পর ওই নাস্তিক, কুলাঙ্গার লতিফ সিদ্দিকী বাংলাদেশ কেন, আল্লাহর তৈরি এই দুনিয়াতেই বসবাস করার অধিকার হারিয়েছে।
মুসলমানদের যদি দ্বীনের জন্য লড়াই করা ফরজ হয়ে থাকে, তাহলে মনে হয় এই নাস্তিকের শিরশ্ছেদ করাও ফরজ। সুতরাং, জনসম্মুখে এই নাস্তিকের শিরশ্ছেদ করা উচিত।