• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

এনামের শ্বশুর অপহৃত, কোটি টাকা মুক্তিপণ

Opohoronসিসি ডেস্ক : সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এনামের শ্বশুর ফজলুল হক (৬৫) ব্যবসায়িক কাজে মালয়েশিয়া গিয়ে অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারী মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেছেন এক কোটি টাকা।

গত বুধবার রাতে দেশে ফেরার সময় মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেপাং আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে তাকে অপহরণ করা হয়।

এমপির স্ত্রী ডা. ফরিদা হকের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে দেশে ফেরার সময় কুয়ালালামপুরের সেপাং আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে ফজলুল হককে অপহরণ করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে মালয়েশিয়া থেকে বিভিন্ন ফোন নম্বর ব্যবহার করে তার পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে অপহরণের সত্যতা যাচাইয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনে যোগাযোগ করা হয়। পরে বিষয়টি খতিয়ে দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইকমিশন।

ডা. ফরিদা হক বাংলামেইলকে বলেন, বুধবার রাত ৮টায় তার বাবার দেশে ফেরার কথা ছিল। নির্ধারিত সময়ে না ফেরায় যোগাযোগের চেষ্ট করে আমরা ব্যর্থ হই। পরে বৃহস্পতিবার সকালে ছোট ভাই মুকুলের মোবাইলে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

ফজলুল হকের ছেলে মনিরুল ইসলাম মুকুল বাংলামেইলকে জানান, বেসরকারি সংস্থা প্রশিকা থেকে তার বাবা অবসর নেয়ার পর মালয়েশিয়ায় ব্যবসা শুরু করেন। গত ১৬ সেপ্টেম্বর নতুন একটি রেঁস্তোরা চালু করার উদ্দেশ্যে মালয়েশিয়ায় যান। ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে।
মুকুল আরো জানান, তার বাবাকে উদ্ধারে কাজ করছে মালয়েশিয়ার একাধিক গোয়েন্দা সংস্থা। খুব শিগগিরই তাকে উদ্ধার করা সম্ভব হবে বাংলাদেশের হাইকমিশনকে জানানো হয়েছে।

এদিকে, সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এমপি এনামুর রহমান এনামের শ্বশুর ফজলুল হক অপহরণ ঘটনার পর থেকে তার পরিবারের সদস্যা রয়েছে চরম উৎকণ্ঠায়।

বাংলামেইল

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ