সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে পথ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেছে ইউএস (ইউনিটি ইজ স্ট্রেন্থ) নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন। শনিবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশ ক্লাব চত্ত্বরে শহরের ৪শত পথ শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি শেখ রোবায়তুর রহমান বলেন, ফেইস বুকের মাধ্যমে ইউএস’র সদস্য সংগ্রহ করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সৈয়দপুরের শিক্ষার্থীরাই এর সদস্য।
ইউএস’র সাধারন সম্পাদক রোজিটি নাজনীন চৈতী বলেন, ঈদের ছুটিতে সদস্যরা এখন সৈয়দপুরে। পথ শিশুদের মাঝে নতুন বস্ত্র দেয়ার উদ্যোগ নেয়া হয় ফেইস বুকের মাধ্যমে। সদস্যদের পাঠানো অর্থ দিয়ে শিশুদের জন্য পোষাক কেনা হয়েছে।
এ সময় সংগঠনটির সদস্য আরিফুল, উর্মি, তারিকুল, বিকাশ, নাহিদ, রবিউল, রহমত, তাসলিম উপস্থিত ছিলেন।