• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |

নীলফামারীতে গ্রাম্য চিকিৎসককে জবাই করে হত্যা

Maderসিসি নিউজ : নীলফামারী সদর উপজেলায় মমিন উদ্দীন (৬৫) নামের এক গ্রাম্য চিকিৎসককে জবাই করে হত্যা করা হয়েছে। মমিন উদ্দীন সদর উপজেলার কিছামত চড়াইখোলা বাবড়ীঝাড় চৌপথি গ্রামের মৃত নেথা মামুদের পুত্র।
পুলিশ শনিবার দুপুরে তিস্তা সেচ ক্যানেলের বিশমুড়ী নামক স্থান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত মমিনের জামাতা আব্দুল ওহাব জানায় শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় কে বা কাহারা তার শশুর মমিনকে মোবাইলে চিকিৎসার জন্য যেতে বলেন। তখন সে বাড়ী থেকে বাইসাইকেল নিয়ে বের হয়ে আর ফিরেনি। পুলিশ জানায় সকালে ওই স্থানে ক্যানেলের ধারে গ্রাম্য চিকিৎসকের  গলাকাটা লাশটি দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।
নীলফামারী থানান ওসি (তদন্ত) বাবুল আক্তার জানান ক্যানেলের ধারে গলাকাটা লাশটি দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেন। পরে তার ছেলে আলিফ নুর এসে তাকে সনাক্ত করে। হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ