সিসি নিউজ : নির্বাচনী হলফনামায় একাডেমিক সনদ ও আর্থিক বিষয়ে তথ্য গোপনের অভিযোগের জবাব চেয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে আইনি নোটিশ দিয়েছেন দশম সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে তারই প্রতিদ্বন্দ্বী সাব্বির আহম্মেদ।
বৃহস্পতিবার ডাক যোগে এরশাদের বারিধারার ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়।
নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে এসএসসি, এইচএসসি ও বিএ কোন প্রতিষ্ঠান ও কত সালে পাস করেছেন তার বিস্তারিত বিবরণ লিখিত আকারে প্রদানের জন্য হুসেইন মুহাম্মদ এরশাদকে বলা হয়েছে।
সাব্বির আহম্মেদের পক্ষে আইনি নোটিশটি প্রেরণ করেছেন তার আইনজীবী এডভোকেট মামুন কবির।
উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখে সাব্বির আহম্মেদ নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন।