• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

তালেবান মুখপাত্রের গোপন অবস্থান ফাঁস

image_101025_0আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদের গোপন অবস্থানের কথা দৃশ্যত ফাঁস হয়ে গেছে। ফাঁস হওয়া তথ্য মতে, বর্তমানে তার গোপন অবস্থান পাকিস্তানে।

শুক্রবার এক টুই্যট বার্তায় মুজাহিদ আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থান করার কথা নাকচ করেছেন। এতে দেখা যায়, তিনি বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থান করছেন বলে দাবি করছেন। আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সবসময় বলে আসছেন, তালেবানের সিনিয়র নেতারা পাকিস্তানে অবস্থান করছেন। কিন্তু ইসলামাবাদ বরাবর সে দাবি নাকচ করেছে। কিন্তু এবারও পাকিস্তানের গোয়েন্দা দফতর ও সরকার স্বভাবতই অস্বস্তিতে পড়ল বলে মনে করছে আর্ন্তজাতিক বিশেষজ্ঞ মহল৷- ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ