• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

উত্তরবঙ্গের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরে অনুষ্ঠিত

index_53688দিনাজপুর: উত্তরবঙ্গের সর্ববৃহৎ পবিত্র ঈদুল আযহার জামাত দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে একসঙ্গে প্রায় অর্ধ-লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন।

সোমবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই বৃহৎ জামাতে ইমামতি করেন মা. শামসুল আলম কাশেমী।

নামাজ আদায় করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম আব্দুর রহিম, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, জেলা পুলিশ সুপার রুহুল আমিন, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লি।

নামাজ শেষে মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ