• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

রাজশাহীতে স্পিরিট পানে দুই জনের মৃত্যু

Deathরাজশাহী: পবায় উপজেলায় অতিরিক্ত স্পিরিট পান করে দুই জনের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়েছে আরও দুইজন। নিহতরা হলেন, উপজেলার বড়গাছি ইউনিয়নের কুঠিপাড়া এলাকার জান মোহাম্মদ ওরফে জানু (৫২) ও জসিমউদ্দিন(৪৭)।

এদিকে একই এলাকার বাইন উদ্দিন ও খোকা নামের আরও দুইজন আহত হলে এদের মধ্যে বাইন উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঈদের রাতে জান মোহাম্মদ ওরফে জানু, জসিম উদ্দিন, বাইন উদ্দিন ও খোক স্থানীয় একটি হোমিওর দোকান থেকে স্পিরিট কিনে পান করে। পরের দিন সকাল থেকে তারা সবাই অসুস্থ হয়ে পড়ে।

মঙ্গলবার বিকেলে জান মোহাম্মদ, বাইন উদ্দিন ও জসিম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যায় স্থানীয় লোকজন তাদের রামেক হাসপাতলে ভর্তি করালে কিছুক্ষণের মধ্যেই জান মোহাম্মদ ওরফে জানু মারা যান।

পরে রাত সাড়ে ১০ টায় জসিমউদ্দিনও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অতিরিক্ত স্পিরিট খেয়ে ফেলার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে এ ঘটনার পর থেকে হোমিও চিকিৎসক জাকিরুল ইসলাম ওরফে জাকির হোসেন পলাতক আছেন।

এ ব্যাপারে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ঘটনার পর এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ