সিসি নিউজ: নানা কর্মসূচীর মধ্য দিয়ে সৈয়দপুর পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাবের ৩০ বছর পূতি উৎসব পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান এন্ড গেম, র্যাফেল ড্র, নৈশ ভোজ।
ঈদের পরদিন ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাবের সভাপতি, সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম বুলবুল, সেলিম রেজা, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম জাষ্টিস, সাবেক সাধারন সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সদস্য সাইফুল ইসলাম পলাশ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন আলো।
পরে ক্লাবের সদস্যরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে।