• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

কাহারোলে ঈদ ও শারদীয় দূর্গা পূজা পুনর্মিলনী অনুষ্ঠান

1234কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলা তরলা আদর্শ ক্লাব ও পাঠাগার এবং জীবিকা বনায়ন সমিতির উদ্দ্যোগে বুধবার বনড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দিন ব্যাপী এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈদ ও শারদীয় দূর্গা পূজা পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে ২নং রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথীশ্ব কুমার সরকার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, আ’লীগ নেতা ডা. রাজেন্দ্র দেবনাথ, কাহারোল রিপোটার্স ইউনিটের সেক্রেটারী মোঃ আমিনুল ইসলাম, আ’লীগ নেতা সঞ্জয় কুমার মিত্র, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক ছাব্বির রায়হান সুজন প্রমুখ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করেন ঠাকুরগাঁ জেলার বাউল সংগীত শিল্পীগণ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, তরলা আদর্শ ক্লাব ও পাঠাগারের সভাপতি সংসদ সদস্যের পি.এ মোঃ কামাল হোসেন (স্বপন)।

কাহারোলে সার্বজনীন লক্ষ্মী পূজা অনুষ্ঠিত
দিনাজপুরের কাহারোল উপজেলার ৪নং তারগাও ইউনিয়নের হাটিয়ারী গ্রামে কেন্দ্রীয় সার্বজনীন লক্ষি পূজায় গত মঙ্গলবার রাতে প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম যার যার আনন্দ সবার। তিনি আরও বলেন, নিজের ধর্ম পালন করব অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রেখে চলব। যেমন, আমরা সকল ভেদাভেদ ভুলে ঈদ ও পূজোয় সকল ধর্মের মানুষেরাই আনন্দ উপভোগ করি। উক্ত অনুষ্ঠানে পুলিন চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুী, কাহারোল পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ডাঃ রাজেন্দ্র দেবনাথ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ