রাজিবপুর,(কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নির্মাণাধীন পাটাধোয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের ছাদ ধ্বসে আমিনুল ইসলাম(১৫)নামে এক কিশোর মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ শিশু।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে নির্মাণাধীন পাটাধোয়া পাড়া কমিউনিটি ক্লিনিকের ছাদের নিচে বসে স্থানীয় মাঠের খেলা দেখছিল শিশু-কিশোররা। এ সময় হঠাৎ বিকট শব্দে ক্লিনিকের ছাদ ধ্বসে পড়ে। এতে আহত হয় ৫ শিশু-কিশোর। তাদের মধ্যে আমিনুল ইসলাম নামে এক কিশোরের মাথা ফেটে যায় এবং হাতের হাড় ভেঙ্গে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত ৪ শিশুকে স্থানীয়ভাবেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
মৃত কিশোর আমিনুল ইসলাম পাটাধোয়াপাড়া গ্রামের আদম আলীর পুত্র।
রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. ওবায়দুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।