• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

সৈয়দপুর ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

DSC07750সিসি নিউজ: স্থানিয় সাবেক ফুটবলার, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া মোদিদের উদ্যোগে আয়োজিত নীলফামারী সৈয়দপুর ষ্টেডিয়ামে সিনিয়র ডিভিশন ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এ খেলায় পল্লী উন্নয়ন লক্ষনপুর ১-০ গোলে ইউনাইটেড এক্সপ্রেসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন  করে। পরে মজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম প্রধান অতিথি, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হক ও বণিক সমিতির সভাপতি মোঃ ইদ্রিস আলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লীগের চ্যাম্পিয়ন ও রার্নাস-আপ দল এবং ম্যাচ সেরা খেলোয়াড়সহ সফল আয়োজনের জন্য লীগ পরিচালনা কমিটির হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর এ উপজেলার বিভিন্ন এলাকার ৫ টি দল নিয়ে লীগ পদ্ধতিতে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশগ্রহন কারি দলের সকল খেলোয়াড়রা প্রতিটি খেলায় নিজেকে ভাল ভাবে মেলে ধরার সুযোগ পান। লীগ পর্যায়ে ফুটবল একাডেমির খেলোয়াড়দের অসৎ আচরনের জন্য দলটিকে বহিস্কার করা হয়। এতে এ দুই দলই ১জয় ২ ড্র ও একটি হার নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। আর ফাইনালে হাসুর একমাত্র গোল ও দক্ষতার সাথে খেলা উপহার দেয়ায় তার পল্লী উন্নয়ন লক্ষনপুর চ্যাম্পিয়ন হয় এবং তিনি ম্যান অব-দা ফাইনাল নির্বাচিত হন। পুরস্কার হিসেবে লীগ চ্যাম্পিয়ন দল কে ২১ ইঞ্চি ও রার্নাস-আপ দলকে ১৪ ইঞ্চি এলজির একটি রঙ্গীন টিভি দেয়া হয়। আর ফাইনাল সেরা খেলোয়াড়কে একটি ক্রেষ্ট দেয়া হয়। এছাড়া লীগ পরিচালনা কমিটি সহ আমন্ত্রীত অতিথীদের কে পুরুস্কৃত করা হয়। লীগ পরিচালনা কমিটি জানায়, এটি আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল যা পুরন হয়েছে। এর পর ঢাকার প্রিমিয়ার ডিভিশনের কয়েকটি দলসহ বিভিন্ন অঞ্চলের ১২ টি দল নিয়ে একটি বড় টূর্ণামেন্টের আয়োজনের চেষ্টা চলছে। আর এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনসহ সকল ক্রিড়া মোদি ব্যবসায়ি প্রতিষ্ঠানের স্পন্সরের  মাধ্যমে সহযোগিতা করার আহবান জানান এ কমিটির আহবায়ক সাবেক ফুটবলার ও বি ডি আরের হাবিলদার মোঃ আঃ মান্নান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ