• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

‘শোষণমুক্ত দেশ গড়তে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে’

shibir_54152ঢাকা : কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করে শোষণমুক্ত একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনির আহম্মদ।

সংগঠনের ঢাকা মহানগরী পূর্ব আয়োজিত সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও নৌকা ভ্রমণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঈদ-উল আযহা বিশ্বের মুসলমানদের ত্যাগ-কুরবানির শিক্ষা দিয়ে উদ্ভাসিত করেছে। তাই কোরবানির এ শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগাতে হবে।

শাখা সভাপতি রেজাউল হক রিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারী এম শামীমের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অর্থসম্পাদক তোজাম্মেল হক, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক গোলাম কিবরিয়া ভূইয়া, ক্রীড়া ও বিতর্ক সম্পাদক তসলিম আলম, প্রচার সম্পাদক আবদুল কাদের, মানবাধিকার সম্পাদক গোলাম সাদেক, ছাত্রকল্যাণ সম্পাদক আশ্রাফ উদ্দিন, এইচআরডি সম্পাদক ইমাম হোসাইন ও শিক্ষা সম্পাদক বাহারুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ