বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে থানা পুলিশ শনিবার পাল্টাপুর ইউনিয়নের সনকা গ্রামের বান্ধাপুকুর পাড় থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে। নিহতরা ওই গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী সজেমা বেগম (২৩) ও মেয়ে তাজেরীন খাতুন (৪) ।
নিহত সজেনা বেগমের স¦ামী ওবায়দুল ইসলাম জানান, ভোর ৪টায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি তখন পর্যন্ত আমার স্ত্রী ও কন্যা আমার পার্শ্বে ঘুমিয়ে ছিল। শাশুড়ী রেনা জানান ফজরের নামাজ পড়তে উঠে আমার নাতনী তাজেরীনের গলার শব্দ শুনেছি। নিহত সজেমার বড় ভাই জাহাঙ্গীর আলম জানান দির্ঘদিন ধরে শাশুড়ীর সাথে আমার বোনের বনিবনা নাই । প্রায় সকলেই সজেমার উপর নির্যাতন করতো, গত দিন আগে এসে পরশুদিন রাতে সকলের সাথে বসে মিমাংসা করি এবং আমার বোনের সংসারে শান্তির জন্য আমার বোনকে তার শাশুড়ীর পা ধরে মাফ চাওয়াই। এরা চক্রান্ত করে আমাকে রাতে অন্য বাড়ীতে রাখে আমার বোনকে মেরে ফেলার জন্য। যে কেউ লাশ দেখলেই বুঝতে পারবে আমার বোন ভাগনি পানিতে ডুবে মারা যায়নি।
পুকুর থেকে লাশ গুলো পাড়ে তোলার বিষয়ে ওবাইদুলের পিতা রাজিবুলের কাছে জানতে চাইলে তিনি উত্তর দিতে গড়িমশি করেন এবং জানেনা বলে জানান।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরেন্দ্র নাথ কোকিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সালাম জানান ঘটনাটি রহস্যজনক, ময়না তদন্তে আসল ঘটনা জানা যাবে।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ বেলাল হোসেন পুকুর থেকে মা-মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।