নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ২৩ গ্রাম হিরোইনসহ মাদক সমরাজ্রী মনোয়ারা বেগম ওরফে বড় কালঠি (৪৫) ও তার সহযোগী সাবিনা খাতুনকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-১৩ নীলফামারী এর সিপিসি-২। শনিবার দুপুরে জেলার শহরের গাছবাড়ীর সংলগ্ন বনবিভাগ এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ নীলফামারীর এর সিপিসি-২ স্কোয়াড কমান্ডার এ.এস.পি আসাদুজ্জামান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে শহরের গাছবাড়ি সংলগ্ন বনবিভাগ এলাকার মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগম ওরফে বড়কালঠির বাড়িতে অভিযান চালিয়ে ২৩ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এসময় বড়কালঠি ও তার সহযোগী সাবিনা খাতুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নীলফামারী সদর থানায় সোপর্দ্দ করা হয়েছে। বড়কালঠি ওই গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়েরর পর বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।