• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

সৈয়দপুরে হোটেল শ্রমিক হান্নান হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Arrestসিসি নিউজ: নীলফামারীতে হোটেল শ্রমিক আব্দুল হান্নান হত্যা মামলার প্রধান আসামী ডেকোরেটর শ্রমিক বুদারুকে (৩০) গেস্খফতার করেছে সৈয়দপুর জিআরপি থানা পুলিশ। শুক্রবার রাতে জেলা সদরের সংগলশী ইউনিয়নের ঢেলাপীরেরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। বুদারু ওই ইউনিয়নের কাদিখোলা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক সির্দ্ধাথ শংকর দে জানান, উপ-পরির্দশক সির্দ্ধাথ শঙকর দে আরো জানান, একই গ্রামের বাসিন্দা হোটেল শ্রমিক আব্দুল হান্নান (৩২) কে ঈদের আগের দিন (৫ অক্টোবর) রাতে বাড়ী থেকে ডেকে আনে বুদারু। পরে ঈদের দিন সকালে  সৈয়দপুর-চিলাহাটি রেল লাইনের ধরধরার পুল নামক স্থানে হান্নানকে দুই পাঁ কাটা জীবন সংকটাপন্ন অবস্থায় থাকতে দেখে এলাকাবাসী তার পরিবারেকে খবর দেয়। খবর পেয়ে হান্নানের স্ত্রী রেহেনা বেগম ও তার ছেলে তাকে উদ্ধারের পর ঘটনাস্থলেই সে মারা যায়। মারাযাওয়ার আগে হান্নান তার স্ত্রী ও ছেলেকে জানান, বুদারু ধারালো অস্ত্র দিয়ে তার দুই পাঁ কেটে এখানে ফেলে যায়। এঘটনায় নিহত হান্নানের স্ত্রী রেহানা পারভীন বাদী হয়ে ৭ অক্টোবর জিআরপি থানায় বুদারুকে প্রধানসহ অপ্সাত আরো তিন চারজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার রাতে  ডেকোরেটর শ্রমিক বুদারুকে ঢেলাপীরের হাট থেকে গেস্খফতার করে শনিবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দুপর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। এতে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ