• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

লালমনিরহাটে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু: গ্রেফতার ৬

Deathলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ভোলা নাথ রায় (৫৪) নামে আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ভোলা নাথ রায় ওই উপজেলার চন্দ্রপুর এলাকার মৃত রাম চন্দ্র রায়ের ছেলে বলে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার রেজাউল করিম রেজা (৩৫), হাফিজুর রহমান (৩২), ইমান আলী (৩০), আব্দুল আউয়াল (৪০), রেজাউল ইসলাম (২৭) ও ফজলুল হক (৪০)।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, চন্দ্রপুর এলাকার ভোলা নাথ নিজের পুকুরের সামনে মাছ আটকানোর জন্য বানা বসিয়ে দেন। এই বানা সড়িয়ে দেয় সামনের জমির মালিক একই এলাকার স্থানীয় প্রভাবশালী কৃষক খায়রুজ্জামান। শনিবার দুপুরে পুনরায় সেখানে বানা বসানোর চেষ্টা করে ভোলা নাথের লোকজন। এতে খায়রুজ্জামান দলবল নিয়ে লাঠিসোটা দিয়ে বাধা দিতে গেলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে খায়রুজ্জামানের  লোকজন ভোলা নাথ রায়ের পেটে ছুরি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় ভোলা নাথকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় আহত বৃদ্ধ ভোলা নাথকে রাতেই রংপুর মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শনিবার রাতে নিহতের ছেলে শুভল চন্দ্র বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশতা আমলে নিয়ে রোববার সকালে ৬ জনকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরন করা হয়েছে ও বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ