• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

সৈয়দপুরে বিনোদন কেন্দ্র না থাকায় ঈদ আনন্দ থেকে বঞ্চিত শহরবাসী

Saidpur Bypasসিসি নিউজ: সৈয়দপুরে কোন বিনোদন কেন্দ্র না থাকায় বিভিন্ন উৎসবে আনন্দ থেকে বঞ্চিত শহরবাসী। বিশেষ করে ঈদ ও পূজোয় এর অভাব অনুভব করে শহরবাসী। বিনোদন কেন্দ্র না থাকায় ওই সময় শহরের বাইপাস মহাসড়ক ও বিভিন্ন মাঠে আড্ডা দিতে দেখা যায় অনেকই।
ঈদের দিন সন্ধ্যায় শহরের রেল মাঠে বেড়াতে আসা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রী রোমানার সাথে। সে জানায়, বিনোদন কেন্দ্র না থাকায় বন্ধুদের সাথে এ মাঠে আড্ডা দিয়ে থাকি। সে আক্ষেপ করে জানায়, ঈদ ও পূজোর ছুটিতে দেশের বিভিন্ন স্থানে থাকা লোকজন নিজ শহরে ছুটে আসে। উৎসবের আনন্দে মেতে উঠার কোন বিনোদন কেন্দ্র না থাকায় অনেকেই নিজ বাসাতেই সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যায়।
উৎসবে জমে উঠেবৃহৎ শপিং মল সৈয়দপুর প্লাজা। সেখানে চটপটি ও ফুসকার দোকানগুলোতে থাকে উপচেপড়া ভীড়। সব বয়সের মানুষের আনাগোনা দেখা যায় ওইসব দোকানে। শিশু সন্তানকে নিয়ে প্লাজায় ঘুরতে এসেছেন শামিম। তিনি জানান, প্রতিটি ঈদে নিজ শহরে আসি এবং যে ক’দিন থাকি প্রতিটি সন্ধ্যায় প্লাজায় বেড়াতে আসি পরিবারের সদস্যদের নিয়ে। তিনি সরকারী ভাবে সৈয়দপুরে একটি বিনোদন গড়ে তোলার দাবি জানান।
একই কথা বললেন কলেজ ছাত্র ইমরান, হাসেম ও নয়ন। তারা বলেন শহরের অনেক ধর্ণাঢ্য মানুষ আছেন, যারা নিজ উদ্যোগে শহরের উপকন্ঠে গড়তে পারেন বিনোদন কেন্দ্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ