• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |

জাতীয় জাদুঘরে নতুন দেশের কর্ণার সংযোজন করা হবে: সংস্কৃতিমন্ত্রী

Nurঢাকা: বাংলাদেশ জাতীয় জাদুঘরে নতুন নতুন দেশের কর্ণার সংযোজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বুধবার সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় জাদুঘরের পুনঃসজ্জিত ‘বিশ্বসভ্যতা গ্যালারি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয় জাদুঘর এদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। ‘বিশ্বসভ্যতা গ্যালারি’ জাতীয় জাদুঘরের একটি সমৃদ্ধ গ্যালারি। এখানে সুইজারল্যান্ড, ইরান, দক্ষিণ কোরিয়া ও চীনের কর্ণার রয়েছে। আমরা আরো নতুন নতুন দেশের কর্ণার সংযোজন করতে চাই। সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম এগিয়ে চলছে।

মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিকে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক চুক্তি ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম রয়েছে। এর অংশ হিসেবে জাতীয় জাদুঘরে চারটি দেশের কর্ণার স্থাপন করা হয়েছে। এসব কর্ণার পরিদর্শনের মাধ্যমে আমাদের দেশের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম পৃথিবীর ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।

এ অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্ম বাংলাদেশের আবহমান ঐতিহ্য ও সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে ভূমিকা পালন করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফায়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি উন ইয়ং, সুইজারল্যান্ড এম্বাসির চার্জ ডি এফিয়ার্স কেরলিন ট্রুটইউলার প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ