• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

রাজারহাটে তিস্তার ভাঙ্গন রক্ষার্থে মানববন্ধন

Rajarhat Pic-15-10-14রফিকুল ইসলাম, রাজারহাট: কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙ্গন রক্ষার্থে এলাকাবাসী মানববন্ধন ও দোয়া মাহফিলের আয়োজন করে। বুধবার সকাল ১০টায় উপজেলার বিদ্যানন্দ ইউপি’র ডাংরারহাট এলাকায় তিস্তা নদীর পাড়ে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন এলাকার কৃতি সন্তান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহ্ সাকিবুজ্জামান সাকিব। মানববন্ধন শেষে ডাংরারহাট ঈদগাহ মাঠের খতিব মাও. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন-মাও. মো. বাছের উদ্দিন, মাও. মো. আনছার আলী, মাও. মো. নজরুল ইসলাম, শাহ্জামাল, জামাল উদ্দিন, ফয়জুর রহমান প্রমূখ। পরে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ