ডোমার প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ডাক্তারের অবহেলায় এপেনডিসাইটিক্স অপারেশনে এক হাফেজের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার বাদ আছর মৃত্যের লাশ দাফন করা হয়েছে।
সরেজমিনে জানা গেছে, উপজেলার পাংগা মটুকপুর ইউনিয়নের উত্তর মটুকপুর গ্রামের ডাংগাপাড়ার দুলু মিয়ার পুত্র হাফেজ সুমন আকতার (১৪) রবিবার রাতে পেটের পাশে প্রচন্ড ব্যথা নিয়ে ডোমার সদর ডাকব্যাংলা সংলগ্ন সেভেন স্টার ক্লিনিকে ভর্তি হয় ।ভর্তির আধা ঘন্টা পরেই এপেনডিসাইটিক্স অপারেশন করা হয়। বুধবার ভোর রাতে হাফেজ সুমন আকতার (১৪) মারা যায় ।
এ ব্যাপারে মৃত্যের নানা আব্দুস সামাদ(৬০) জানান, গত রবিবার পেটের কাছে ব্যথা উঠায় সেভেন স্টার ক্লিনিকে ভর্তি করাই । কোন আলটাসনো বা পরীক্ষা ছাড়াই আধা ঘন্টার মধ্যে অপারেশন করে ।আমরা বলেছি ,আলটাসনো করতে ,ওরা বলেছে, ডাক্তার তোমরা না আমরা । কখন অপারেশন করেছে ,আমরা জানি না । পরে জানলাম অপারেশন করেছে। আমাদের ধারনা, চিকিৎসা,অপারেশন কোনটাই ঠিক ভাবে করেনি,ডাক্তারের ভুলে রোগী মারা গেছে । ডাক্তার নিহার রঞ্জন এটা করেছে । চিকিৎসা করতে গিয়ে নাতি হারাইছি,বিচার চাইতে গেলে জমিও যাবে,সবই যাবে। তাছাড়া ছেলেটা হাফেজ ছিল ,ওর লাশ নিয়ে টানা হেচড়া হউক এটা আমরা চাই না ।
এ ব্যাপারে সেভেন স্টারের ডাক্তার নিহার রঞ্জর জানান, অনুমতি নিয়েই অপারেশন করা হয়েছে, রোগী দূর্বল, স্কীনের সমস্যা ছিল। তাছাড়া কখন দুর্ঘটনা হবে কেউ জানে না ।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইসও (ভারপ্রাপ্ত) হাছিনুর রহমান জানান, সাধারনত এপেনডিসাইটিক্স হয়ে বাষ্ট হওযার পর অপারেশন হলে রোগী মারা যায় ।