রংপুর: ছাত্রদলের নবগঠিতকেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বুধবার দুপুরে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
জেলা ছাত্রদলের উদ্যোগে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান এলাকা ঘুরে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় সেখানে বক্তব্য রাখেন রংপুর জেলা ছাত্রদলর সভাপতি জহির আলম নয়ন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল,শহর ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক শাহেদ ইকবাল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে অবেধ হাসিনা সরকার পতনে ছাত্র জনতার অভ্যুন্থান সৃষ্টি হবে।