• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |

নির্বাচনের দাবিতে মাঠে নামছেন খালেদা

Khaladaসিসি নিউজ: ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত সংসদ নির্বাচনের পক্ষে জনমত তৈরিতে ফের মাঠে নামছেন বিশ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ লক্ষ্যে এক মাসের কর্মসূচী চুড়ান্ত করেছে বিএনপি। এরপরই বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে দেশের বিভিন্ন বিভাগ ও জেলার জনপ্রতিনিধি এবং বিএনপির নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন। দেশের কয়েকটি জেলার জনসভায়ও বক্তব্য রাখবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, আগামী ১৮ অক্টোবর চট্টগ্রাম বিভাগের বিগত উপজেলা নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে বৈঠক করবেন খালেদা জিয়া। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক হবে।

একইভাবে ২০ অক্টোবর রাতে নিজ কার্যালয়ে রাজশাহী বিভাগে উপজেলা নির্বাচনে জয়ী জনপ্রতিনিধি এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন।

এরপর ২৩ অক্টোবর উত্তরাঞ্চলীয় জেলা নীলফামারীতে বিশ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিতব্য জনসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া। সেজন্য একদিন আগেই ২২ অক্টোবর গুলশানের বাসা থেকে রওয়ানা দেবেন তিনি। বগুড়া সার্কিট হাউজে রাত্রি যাপন শেষে সকালে তিনি নীলফামারীর উদ্দেশ্যে রওয়ানা হবেন বিএনপি চেয়ারপারসন।

কুরবানীর ঈদের পরে এই প্রথম নীলফামারী সফরের মাধ্যমে বিএনপি নেত্রী দেশব্যাপী তার সাংগঠনিক সফর শুরু করতে যাচ্ছেন। এরপর ৩০ অক্টোবর নাটোরে বিশ দলের উদ্যোগে অনুষ্ঠিতব্য এক সমাবেশে ভাষণ দেবেন বেগম খালেদা জিয়া।

জানা গেছে, পর্যায়ক্রমে নভেম্বরের প্রথম সপ্তাহে কুমিল্লা এবং দ্বিতীয় সপ্তাহে কিশোরগঞ্জ জেলায় বিশদলীয় জোট আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন বেগম খালেদা জিয়া। এরপরই বিএনপি এবং বিশ দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে আন্দোলনের নতুন কর্মসূচী ঘোষণা দেবেন তিনি। উৎসঃ   নয়া দিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ