• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন |

দিনাজপুর শহরে ট্রাক থেকে পড়ে হেলপারের মৃত্যু

Accidentদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরে বস্তা ভর্তি ট্রাক থেকে পড়ে মোঃ খলিল (৫০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের লিলির মোড়ে এই দূর্ঘনা ঘটে। নিহত ট্রাক হেলপার বগুড়া জেলার ধর্মপুর গ্রামের মৃত রইসুদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ময়দার বস্তা ভর্তি একটি ট্রাক শহরের পুরাতন বাহাদুর বাজারে যাওয়ার পথে লিলির মোড়ে পৌঁছলে ট্রাকের হেলপার মোঃ খলির ট্রাকের উপর থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে গেছে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ