• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন |

সিলেটে ত্রিমুখী সংঘর্ষ, যানবাহন ভাংচুর,আহত অর্ধশতাধিক

94892_1সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজি, বাস চালক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পথচারিসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। শনিবার বেলা দেড়টার দিকে এ সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা ধরে চলে।

পরে তা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ এবং আশপাশে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে এক মহাসমাবেশে দক্ষিণ সুরমা সিএনজি স্ট্যান্ডে এসে জড়ো হন সিএনজি চালকরা। তারা মিছিল বের করেন। বাস চালকরা অভিযোগ করেন যে, মিছিল থেকে বাসের মধ্যে ঢিল ছোঁড়া হয়েছে।

এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে ২০টি বাস ও ২৫টি সিএনজি ভাঙচুর ও একটিতে পুড়িয়ে দেয়া হয়।

সংঘর্ষের পর সিলেট থেকে সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিক ইউনিয়নের নেতারা।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ