• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |

রোনাল্ডোর জোড়া গোলে বড় জয় রিয়ালের

image_102612_0খেলাধুলা ডেস্ক: পর্তুগীজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে শনিবার লা-লিগায় লেভান্তের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ১৩ ও ৬১ মিনিটে গোল দু’টি করেন রোনাল্ডো। অবশ্য প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে।

৩৮ মিনিটে জেভিয়ার হার্নান্দেজের গোলে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে রিয়াল।

৬১ মিনিটে রোনাল্ডো নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন (৩-০)। এর পাঁচ মিনিট পরই রিয়ালের তরুণ কলম্বিয়ান স্ট্রাইকার জেমস রদ্রিগুয়েজ গোল করলে ৪-০ গোলের লিড নেয় রিয়াল।

৮২ মিনিটে লেভান্তের জালে ইসকো শেষ পেরেকটি ঠুকে দিলে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লোস আনচেলত্তির শিষ্যরা।

এ ম্যাচ জয়ের ফলে ৮ খেলায় রিয়ালের পয়েন্ট ১৮। অপরদিকে লেভান্তের সংগ্রহ ৫ পয়েন্ট। সূত্র: ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ