• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

কর্মসূচি স্থগিত করেছে ছাত্রদলের পদবঞ্চিতরা

Chatro Dolসিসি নিউজ: ছাত্রদলের পদবঞ্চিতরা নতুন কমিটির বিরুদ্ধে করা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন। সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে বৈঠক শেষে ছাত্রদলের পদবঞ্চিতরা এ সিদ্ধান্ত নেয়।

বৈঠক শেষে রোববার সন্ধ্যায় ছাত্রদলের নতুন কমিটির সহ-সাধারণ সম্পাদক (বিদ্রোহী) গাজী রেজওয়ানুল হক রিয়াজ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের দাবি-দাওয়া দলের ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে তুলে ধরেছি। তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিষয়টি অবহিত করে সোমবারে এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।

সিরাজ উদ্দিন রিয়াজ বলেন, দলের পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত জানার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ