• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |

পাঁচবিবিতে পল্লীবিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন

IMG_6289আকতার হোসেন বকুল, হিলি : জয়পুরহাটের পাঁচবিবিতে একই দিনে মোহাম্মদপুর  ইউনিয়নের তিনটি গ্রামের ৩৩৫ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়।এ উপলক্ষে আজ রবিবার দুপুর ২.০০টায় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচবিবি শাখার ডিজিএম মো: সোহেল আকতারের সভাপতিত্বে জয়পুরহাট-পাঁচবিবি -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু প্রধান অতিথি হিসেবে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবু বক্কর সিদ্দিক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব এমপি দুদুর পিএস মো: রেজাউল ইসলাম,মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক লুৎফর রহমান চৌধুরী সহ গ্রামের শত শত নারী-পুরুষ।
এমপি দুদু বলেন বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রীর ভিশন ২১ বাস্তবায়ন করতে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তারই অংশ হিসাবে আজ এই অজও গ্রামের অন্ধকার দুর করতেই নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হল। তিঁনি আরো বলেন একের পর এক নানান উন্নয়ন মুলক কাজ কওে যাচ্ছে বর্তমান সরকার।
গ্রামে বিদ্যুৎ এর আলো জ্বলে উঠার সঙ্গে সঙ্গে গ্রামবাসী আনন্দে চিৎকার করে উঠে এবং হাত তালি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ