• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

ডোমারে জাল ডলার চক্রের তিন সদস্য গ্রেফতার

Arrestসিসি নিউজ: জাল ডলার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। রোববার বিকালে উপজেলার শেওটগাড়ী বসুনিয়া পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দুলু (৩২), শহিদ (৩৫) ও বোয়াইল (৪৫)। দুলু শেওটগাড়ী গ্রামের জাভেদ আলীর, শহিদ একই এলাকার নিজাম উদ্দিনের এবং বোয়াইল হোসেন মন্ডলের ছেলে।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম আলী জানান, এসআই মিজানের নেতৃত্বে এক দল পুলিশ বসুনিয়াপাড়া থেকে দুলু, শহিদ ও বোয়াইলকে গ্রেফতার করে।

মাহবুব রহমান জাল ডলার চিনতে পেরে ডলার ক্রয়ে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কাথাকাটি হয়। এসময় এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ