• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |

শিক্ষিকার লালসার শিকার ছাত্র

95109_1আন্তর্জাতিক ডেস্ক: যৌনসম্পর্ক স্থাপন না করলে প্রাণ হারাতে হবে। অষ্টম শ্রেণির ছাত্রকে এই হুমকি দিয়েই তার ওপর যৌন নির্যাতন চালাতেন এক গৃহশিক্ষিকা। মাসের পর মাস শিক্ষিকার যৌন লালসার শিকার হতে হয়েছে ওই কিশোরকে।

ঘটনাটি ঘটেছে ভারতের পঞ্জাব রাজ্যের লুধিয়ানায়। রোববার ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ৩১ বছর বয়সি শিক্ষিকা অষ্টম শ্রেণির ওই ছাত্রের ওপর যৌন নির্যাতন চালাতেন। জানা গেছে, নিগৃহীত ছাত্রটি সপিরবারে শিক্ষিকার বাবার বাড়িতেই ভাড়া থাকত।

পুলিশ জানিয়েছে, শিক্ষিকা ওই ছাত্রকে তার সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনের জন্য বাধ্য করত। তা না করলে, তাকে প্রাণে মারার হুমকিও দিত ওই শিক্ষিকা।

পুলিশ সূত্রে আরো জনা গেছে, একটি ভিডিওচিত্র ধারণ করে কয়েকমাস ধরে ছেলেটিকে ব্ল্যাকমেল করা শুরু করেছিলেন ওই নারী। শেষে নিজের বাবাকে সব কথা খুলে বলে অষ্টম শ্রেণির ছাত্রটি। ঘটনায় অত্যন্ত আতঙ্কিত কিশোর। এর পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ছাত্রের বাবা।

শিক্ষিকার বিরুদ্ধে ভারতের প্রচলিত আইন প্রোটেকশান অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট ২০১২ (পোক্সো)-এর বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারী এখন পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। ভিডিওটি বাজেয়াপ্ত করা হয়েছে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ