• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

ইন্দোনেশিয়ার নত‍ুন প্রেসিডেন্ট উইদোদোর শপথ

indonesia_55023আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জকো উইদোদো। সোমবার জাকার্তা পার্লামেন্টে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবোট উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ উপলক্ষে জাকার্তা পার্লামেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ হাজার পুলিশ ও সেনাবাহিনী দিয়ে চারদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

শপথের পরে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে প্রেসিডেন্ট প্রাসাদে যাবেন উইদোদো।

এর আগে গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন জাকার্তার সাবেক এ গভর্নর। ৫৩ বছর বয়সী উইদোদো জকোউয়া নামে বেশ পরিচিত।

এই প্রথম সামরিক ও অভিজাত রাজনীতিক ছাড়া কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করলো দক্ষিণ এশিয়ার দেশটি।

শপথ নেওয়ার পর এক বক্তব্যে উইদোদো বলেন, উন্নত ইন্দোনেশিয়া গড়ার লক্ষ্যে সবাইকে জাহাজের নাবিকের ভূমিকা পালন করতে হবে। এজন্য দেশের সকল নাগরিককে এক সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ