• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

গোলাম আযমের আপিল শুনানি ২ ডিসেম্বর

azomঢাকা : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৯০ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি অধ্যাপক গোলাম আযমের আপিল শুনানি আগামী ২ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ এ দিন ধার্য করেছেন।

এর আগে আপিল শুনানির সময় চেয়ে আবেদন করেন গোলাম আযমের আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

আপিল শুনানির সময় উপস্থিত ছিলেন এডভোকেট মো. শিশির মনির, এডভোকেট তাজুল ইসলাম।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম।

প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবার গোলাম আযমের আপিল শুনানির দিন ধার্যের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্য তালিকায় এসেছিল।

আজ (বুধবার) কার্যতালিকার এক নম্বরে রাখা হয়েছিল আপিলটি।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। পরে ৫ আগস্ট এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন গোলাম আযম।

অন্যদিকে সর্বোচ্চ শাস্তি চেয়ে ১২ আগস্ট এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ