লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রীর সাথে অভিমান করে নায়েব আলী(৩৫) নামে এক যুবক বিষ পানে আত্মহত্যা করেছেন। নিহত নায়েব আলী আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মধুপুর গ্রামের খয়বর আলীর ছেলে। বুধবার বেলা ১২টার দিকে নিজ ঘরে বিষ পানে আত্মহত্যা করে নায়েব আলী।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্তকর্তা(ওসি) কফিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রীর সাথে কয়েক দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে মনমালিন্য নায়েব আলীর। এরই জের ধরে স্ত্রীর সাথে অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে সকালে বিষ পান করে নায়েব আলী। পরিবারের লোকজন নায়েব আলীর কোন সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আদিতমারী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।