• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

অটোরিকশা চালকের পায়ে গুলি: ওসি প্রত্যাহার, এসআই গ্রেফতার

Hand Cupসিসি নিউজ: ব্যক্তিগত শত্রুতার জের ধরে সিএনজি চালিত অটোরিকশা চালকের দুই পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার অভিযোগে শেরেবাংলা নগর থানার এসআই আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিনকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি সাজানো বলে প্রমান হয়েছে। তাই অভিযুক্ত এসআইকে গ্রেফতার এবং দায়িত্বে অবহেলার কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার রাতে পারিবারিক বিষয়ে নিয়ে মীমাংসার কথা বলে পরিচিত এক ব্যক্তি অটোরিকশা চালক শাহ আলমকে (৩০) কে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া এসআই আনোয়ার তাঁকে চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে গাড়িতে তোলেন।

এরপর তালতলা এলাকায় নিয়ে মাটিতে ফেলে হাতকড়া পরা অবস্থাতেই দুই পায়ে গুলি করেন। শাহ আলম বলেন, তাঁর ডান পায়ে শটগান দিয়ে আর বাঁ পায়ে পিস্তল দিয়ে গুলি করেছেন এসআই আনোয়ার। ডান পায়ের হাঁটুর নিচের পুরো মাংসপেশিই গুলিতে উড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ