• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

আজ দীপাবলী ও কালীপূজা

xfcv_31766_30221সিসি নিউজ: আজ দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজা ও দীপাবলী অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায় অমাবস্যার সন্ধ্যায় প্রতিটি বাড়ীতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অন্ধকারকে দূরীভূত করে। এর মাধ্যমে অর্থাৎ জ্ঞানের অবস্থান এবং স্বর্গীয় পিতা-মাতা, আত্মীয়-স্বজনদের আত্মার শান্তি কামনা করা হয়।
হিন্দু ধর্মবাবলম্বীরা কালী মাতার কাছে স্বামী-স্ত্রী সন্তান স্বজনের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় কালীমাতার কাছে প্রার্থনা করে থাকে।
দীপাবলী ও শ্যামাপুজা উপলক্ষে ধর্ম প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান ঢাকেশ্বরী মন্দিরে সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। পরে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে শ্যামা পূজা অনুষ্ঠিত হবে।
৮৪ বনগ্রাম রোডের ঢাকার প্রচীনতম মন্দির রাধা গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরে শ্যামা পুজা অনুষ্ঠিত হবে।
এছাড়া পোস্তাগোলা মহাশশ্মান, লালবাগ মহাশশ্মান, জয়কালী মন্দির রোডের রামসীতা মন্দির ঠাঁঁটারীবাজার শিবমন্দির, সূত্রাপুরের গৌতমমন্দির, বিহারী লাল জিউঁ মন্দির, রামকৃষ্ণ মিশন, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, রাজারবাগ বরেদেশ্বরী কালীমন্দির, তাঁতীবাজার, শাখারী বাজার, সূত্রাপুর কোতয়ালী, মতিঝিল, বনগ্রাম তরুণ সংসদ, উত্তর মসুন্দী মহাপ্রভূর আাখড়ায় এবং ঢাকাসহ সারাদেশ শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
পোস্তাগোলা মহাশশ্মান কমিটির সভাপতি নিতাই চন্দ্র ঘোষ, রাধাগোবিন্দ জিউঁ ঠাকুর মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় হিন্দু মৈত্রী পরিষদের সভাপতি অরুণ সরকার রাণা এক যুক্ত বিবৃতিতে দীপাবলী ও শ্যামাপুজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ