• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |

ছাত্রদলের নতুন নেতাদের পরিচয় করালেন ফখরুল

Chatro Dolসিসি নিউজ: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নীলফামারীর সমাবেশে ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরিচয় করালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার জেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে বক্তব্য রাখার পর মির্জা ফখরুল ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এদিকে সম্প্রতি ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর থেকে সংগঠনেরই একটি পক্ষ নিজেদের পদবঞ্চিত দাবি করে এই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছে। একসময় বিক্ষোভকারীদের সঙ্গে নতুন কমিটির নেতাদের সংঘর্ষও হয়। তখন বিএনপির কেন্দ্রীয় কার্যাওলয়ে হামলাও ঘটনা ঘটেছে।এরপর পদবঞ্চিতদের সঙ্গে মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ দলের কেন্দ্রীয় নেতারা দফায় দফায় বৈঠক করলেও এখনো কোনো সমাধানে আসতে পারেনি বিএনপি। খালেদার এই সফরে ছাত্রদলের পদবঞ্চিত সেসব নেতাও নীলফামারীতে এসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ