• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

আন্দোলনে নিহতদের স্বজনদের খালেদার আর্থিক সহায়তা

Takaসিসি নিউজ: পাঁচ জানুয়ারি নির্বাচনের আগে সহিংসতায় নিহত চারজনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিহতরা সবাই নীলফামারী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সমাবেশ শেষ করে সার্কিট হাউজে এ সহায়তা দেন বিএনপি প্রধান।
বিএনপি নেতা গোলাম রাব্বানী, ছাত্রদল নেতা আতিকুর রহমান, শিবিরকর্মী মহিদুল ইসলাম ও পথচারী আবু বকর সিদ্দিক নির্বাচনের আগে সহিংসতায় নিহত হন। খালেদা জিয়া সার্কিট হাউজে এসব নেতাকর্মীদের পরিবারের সদস্যদের স্বান্তনা দেন। জানা গেছে, প্রত্যেক পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ