• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |

সাংবাদিকরা এত কৃপণ, আগে জানতাম না- প্রধানমন্ত্রী

image_103322_0সিসি নিউজ: এক সপ্তাহের ব্যবধানে দুটি আন্তর্জাতিক পার্লামেন্টারি ফোরামে বাংলাদেশের বিজয়ের পরেও সে বিষয়ে সরকারকে অভিনন্দন না জানানোয় সাংবাদিকদের ‘কৃপণ’ বলে টিপ্পনি কাটলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ টিপ্পনী কাটেন তিনি। সম্প্রতি তার ইতালি সফরের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “আইপিইউ ও সিপিএতে জয়ী হলাম। কোনো সাংবাদিক একটু অভিনন্দনও জানাল না। সাংবাদিকরা এত কৃপণ, আগে জানতাম না।”
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্যের পরে প্রশ্ন-উত্তর পর্ব শুরু। এ সময় সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পান। কিন্তু প্রশ্ন করার সময় কোনো প্রশ্নকারী সাংবাদিক আইপিইউ ও সিপিইউতে বিজয়ে অভিনন্দন না জানালে এমন টিপ্পনী কাটেন প্রধানমন্ত্রী। তবে এর পরেই পরবর্তী প্রশ্নকারী সাংবাদিক এ জয়ে সরকারের প্রশংসা করেন।

আইপিইউ ও সিপিইউতে বাংলাদেশ জয়ী হওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “ওখানে কারচুপির কোনো সুযোগ ছিল না। মাত্র এক সপ্তাহের গ্যাপে পৃথিবীর কোনো দেশ আইপিইউ ও সিপিইউর মতো দুটো প্রতিষ্ঠানে একসঙ্গে বিজয়ী হয়নি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ