• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

দুবাই টেস্টে পাকিস্তানের ৪৫৪ রান সংগ্রহ

95630_1খেলাধুলা ডেস্ক: ১৬ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ৪০০ প্লাস রান সংগ্রহ করেছে পাকিস্তান। দুবাই টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৪৫৪ রানের বড় সংগ্রহ গড়েছে।

এর আগে পাকিস্তান সর্বশেষ ১৯৯৮ সালে পেশোয়ার টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে ৫৮০ রান তোলে ইনিংস ঘোষণা করে।

এরপর ১৬ বছর কেটে গেলেও অসিদের বিপক্ষে ৪০০ রানের দেখা পায়নি পাকরা।

দুবাই টেস্টে পাকিস্তানের ৪৫৪ রান সংগ্রহের পেছনে বড় অবদান রাখেন ইউনিস খান ও সরফরাজ আহমেদ। এই দু’জনের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তান ৪৫৪ রানের বড় সংগ্রহ পায়। তিন হাফ সেঞ্চুরিয়ান আসাদ শফিক (৮৯), মিসবাহ (৬৯) ও আজহার আলীর (৫৩) অবদানও তাতে কম নয়। -ক্রিকইনফো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ