• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

চিরিরবন্দরে পূর্ব শত্রুতার জেরে বসত ভিটায় আগুন

Agunদিনাজপুর প্রতিনিধি: চিরিরবন্দরের পল্লীতে পূর্ব শত্রুতার জেরে বসত ভিটায় আগুন দিয়েছে প্রতিপক্ষ। এতে পুড়ে গেছে প্রায় ১ লক্ষাধিক টাকার মালামাল। গত সোমবার চিরিরবন্দর উপজেলার বড় হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার বড় হাসিমপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের পুর্ব শত্রুতার জের ধরে বসত ভিটায় আগুন দেয় প্রতিপক্ষ গ্রুপ। এলাকাবাসী জানায়, ৪৮ শতাংশ বসত ভিটা ভাগাভাগি নিয়ে কাল্টু মোহাম্মদ’র প্রথম স্ত্রীর দ্বিতীয় পুত্র তোরাব আলী মাস্টারসহ বাকি চার পুত্রের সাথে দ্বিতীয় স্ত্রীর তিন পুত্রের দ্বন্ধ চলে আসছিল। এ ঘটনায় কাল্টু মোহাম্মদ’র দ্বিতীয় স্ত্রীর তিন পুত্র নুর ইসলাম, এনামুল হক ও ওবায়দুল হকের বসতভিটায় গত সোমবার বিকেলে তার সৎভাই তোরাব আলী মাস্টারসহ বাকি চার ভাই আগুন ধরিয়ে দিলে ঘরের ভিতরে থাকা সব আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া দু’বাড়ির মাঝখানে তিন ভাই ইটের দেয়াল তৈরী করলে তোরাব আলী মাস্টার সেটি ভেঙ্গে দেন বলে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান। এতে ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলেও ভুক্তভোগী এনামুল হক জানান।
তোরাব আলী মাস্টার জানান, আগুন দেয়ার ঘটনা তারা নিজেরাই ঘটিয়েছে । এ ব্যাপারে চিরিরবন্দর থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ