• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

চাঁদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৩

Arrestচাঁদপুর : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ওয়ারলেছ বাজার এলাকায় শুক্রবার কুমিল্লা থেকে চাঁদপুরগামি বোগদাদ বাস থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলো- রাহাত মুন্না (২৪), নাজিম উদ্দিন (৩০), শ্যামল দেব (৪২)। তাদের বাড়ি চাঁদপুর শহরে।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের এসআই মামুন সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ