• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

ফুলবাড়ীতে ফেন্সিডিল সহ আটক ১, চার জুয়াড়ীর জরিমানা

News_Pic_Fulbari_Dinajpur_24-10-14ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশ কর্তৃক ১৮৫ বোতল ফেন্সিডিলসহ ১জন আটক। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ফুলবাড়ী -দেশমা সড়কের চিন্তামন নামক স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
আটককৃত চোরাকারবারী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাঁটামারী গ্রামের মৃত-মফিজ প্রামানিক এর ছেলে এন্তাজুল প্রামানিক (৩০)। এ বিষয়ে ফুলবাড়ী থানার এসআই রফিকুল ইসলাম রফিক বাদী হয়ে চোরাচালান প্রতিরোধ আইনে ৭জনকে আসামী করে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

ফুলবাড়ীতে ৪ জুয়াড়ীর জরিমানা
দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার রাত ৮টায় ভ্রাম্যমান আদালতের এক অভিযানে ৪ জুয়াড়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান প্রত্যেককে দু’শত টাকা জরিমানার দন্ড প্রদান করেন।
জুয়াড়ীরা হলেন, কাঁটাবাড়ী নয়া পাড়া গ্রামের তোফাজ্জল হোসেন এর ছেলে রনি ইসলাম (২২), তেতুলিয়া গ্রামের বনিজ উদ্দিন প্রামানিকের ছেলে ছাবেদুল ইসলাম (২৮), একই এলাকার মৃত মোজাম্মেল হক এর ছেলে মিজানুর রহমান (৪২) ও পার্বতীপুর  উপজেলার জব্বর পাড়া গ্রামের মৃত করিম উদ্দিন এর ছেলে মিজানুর রহমান (৪২)।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান এর নেতৃর্ত্বে ভ্রাম্যমান আদালত পৌর এলাকার তেতুলিয়া জিয়ার মিল মোড় নামক স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত ৪ জুয়াড়ীকে আটক করে প্রত্যেকের নিকট ২শত টাকা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক । এসময় ফুলবাড়ী থানায় এস এই মমিনুজ্জামান, এ এস আই প্রবীর সহ ফুলবাড়ী থানা ৫সদস্যের একটি পুুলিশের দল ভ্রাম্যমান আদালতের অভিযানে অংশ নেয়।

শ্যামা কালী পূজা ও বলিদান অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী পূজা।  শুক্রবার কালী পূজা উপলক্ষ্যে কালী মন্দিরে বহিদান অনুষ্ঠিত হয়। বলিদানে হাজার হাজার ভক্তর আগমন ঘটে। এরই মধ্যে ৫শ পাঠা বলিদান দেয়া হয়েছে। এই কালী পূজাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কালী মন্দিরে ঐতিহ্যবাহী কালী পূজা মেলা উপজেলার কেন্দ্রীয় কালী মন্দিরে প্রতি বছরের বাংলা আশ্বিন মাসের দাঁদের আমবস্যা রাতে অনুষ্ঠিত হয় এই কালী পূজা। কালী পূজাকে কেন্দ্র করে পূজা দিন হতে মাস ব্যাপি দূর দুরান্ত থেকে কালী মাতা দর্শনে আসে হাজার হাজার দর্শনার্থী। দর্শনার্থীদের আগমনকে কেন্দ্র করে কালী মন্দিরের চত্বরসহ প্রায় শত বছর থেকে বসছে মেলা। মেলাতে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য যতসব বাহারী প্রসাধনী, খেলনা, মিঠাই মিষ্টান্নোর পসরা বসিয়েছেন ব্যবসায়ীরা। সকল থেকে গভীর রাত পর্যন্ত মুখোরিত কালী মন্দির থাকে দর্শনার্থীদের পদ চারণায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। কালী মন্দির হতে তার আশপাশে জুড়ে বসেছে কালী পূজা মেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ