• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জিয়ার মাজারে ‘বিদ্রোহী’ কমিটির শো ডাউন

95751_1সিসি নিউজ: বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিদ্রোহী কমিটির নেতাকর্মীরা।

শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়ার মাজারে বেলা ১১টায় এ কমিটির সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজার নেতৃত্বে ব্যাপক শো ডাউন দেয় বিদ্রোহী কমিটির কয়েক শ’ নেতাকর্মী। এ সময় বিএনপির কোনো শীর্ষ নেতা উপস্থিত ছিলেন না। পরে উপস্থিত নেতাকর্মীরা গণতন্ত্র অবমুক্ত ও ভোটের অধিকার ফিরিয়ে আনার শপথ নেয়।

একই সঙ্গে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক জিয়ার নামে বিভিন্ন স্লোগান দেয়। পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

পরে আবুল খায়ের খাজা সাংবাদিকদের জানান, এখানে অতিথি হিসেবে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা থাকার কথা ছিল। কিন্তু গতকাল ম্যাডামের অনুষ্ঠান থেকে আসতে রাত হওয়ায় তারা আসতে পারেনি। আর আমাদের নবগঠিত কমিটির সভাপতি নাজিম উদ্দিন অসুস্থ থাকায় আসতে পারেননি। তবে কার্যকরী সভাপতি আবুল হোসেন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক ফয়েজ উদ্দিন আহমেদসহ কয়েক’শ নেতাকর্মী।

উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর গত কমিটিকে অবৈধ আখ্যা জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ২০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে বিদ্রোহীরা। কমিটিতে নাজিম উদ্দিনকে সভাপতি এবং আবুল খায়ের খাজাকে সাধারণ সম্পাদক করা হয়।

উৎসঃ   বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ