• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

প্রথম দিনেই আয়ে রেকর্ড গড়লো ‘হ্যাপি নিউ ইয়ার’

full_1202652332_1414233073বিনোদন ডেস্ক: ফারাহ খানের পরিচালনায় শাহরুখ খানের নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’এখন হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিন সবচেয়ে বেশি আয়কারী সিনেমা।

গতকাল মুক্তি পেয়েছে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটি। মুক্তির দিনেই হলগুলোতে ছিল দর্শকের শতভাগ উপস্থিতি। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, শুক্রবার সকালের শোতেই অনেক সিনেমাহলে দেখা গেছে ‘হাউজফুল’ সাইনবোর্ড।

প্রথম দিনের বক্স-অফিস হিসাব অনুযায়ী আমির খানের ‘ধুম থ্রি’ সিনেমার রেকর্ড ভেঙ্গেছে ‘হ্যাপি নিউ ইয়ার’। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ধুম থ্রি’ এখন পযর্ন্ত সবর্কালের সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা। সেই সঙ্গে প্রথম দিন সবচেয়ে বেশি আয়ের রেকর্ডও এতদিন ছিল এই সিনেমাটির ঝুলিতে। প্রথম দিনে ‘ধুম থ্রি’ ভারতব্যাপী আয় করেছিল ৩৬ কোটি ২২ লাখ রুপি আর ‘হ্যাপি নিউ ইয়ার’-এর ঝুলিতে জমেছে ৪৪ কোটি ৯৭ লাখ রুপি।

ভারতের ভেতর হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। বলিউড হাঙ্গামা বলছে, যেসব জায়গায় সিনেমাটি হিন্দিতে মুক্তি পেয়েছে সেসব জায়গা থেকে সিনেমাটির আয় হয়েছে ৪২ কোটি ৬২ লাখ। অন্যদিকে তামিল ভাষায় মুক্তি দেওয়া হয়েছে সেসব জায়গায় সেখান থেকে সিনেমাটি আয় করেছে ৯২ লাখ  এবং তেলেগু ভাষায় যেসব জায়গায় মুক্তি পেয়েছে সেসব জায়গা থেকে আয় করেছে ১ কোটি ৪৩ লাখ রুপি।

বছরের দীর্ঘতম সিনেমাটির ‘বাম্পার স্টার্ট’ সম্পর্কে সিনেমা পরিবেশক রাজেশ থাদানি বলেন, “ছুটির দিন না হলেও হলগুলোতে শতকরা আশি ভাগের ওপরে ছিল দর্শকের উপস্থিতি। আসছে রবিবারে আরও বেশি আয় করার সম্ভাবনা রয়েছে সিনেমাটির। দেখার বিষয়, সোমবার পর্যন্ত এই ধারাবাহিকতা চলে কী না।”

বিশ্লেষকদের ধারণা, সপ্তাহ শেষে ‘হ্যাপি নিউ ইয়ার’ এ যাবতকালের সবচেয়ে দ্রুত ১০০ কোটি আয় করা সিনেমায় পরিণত হবে।

সিনেমাটি মুক্তির পর শাহরুখের টুইট ছিল, “আমি এখনও ‘হ্যাপি নিউ ইয়ার’ দেখিনি, তবে দর্শকের হাসিমুখ আমাকে সব বলে দিয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, সবাই যেন সিনেমাটি দেখে এমনই খুশি হয়।”

শাহরুখ খানের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন দিপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সনু সুদ, বোমান ইরানি এবং ভিভান শাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ